রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে ভর্তি আছেন ৫৭ জন। করোনার উপসর্গ নিয়ে ১৪ জন ভর্তি রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর ৯০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। জেলায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ। এছাড়া জয়পুরহাটে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী