ভুট্টার ক্ষেতে মিললো চা দোকানির লাশ

নাটোর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে ভুট্টার ক্ষেত থেকে ফকির চান নামে এক চা দোকানির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ফকির চান নাজিরপুর ইউনিয়নের নতুন পাড়ার মৃত হাতেম আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নাজিরপুর বাজারে চা বিক্রি করতেন তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফকির চান প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দোকান থেকে বাড়ি আসেন। দুপুরের খাওয়া শেষে আবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বিকালে ফকির চানের ছেলে তাকে দোকানে না পেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার পরও তার কোনও সন্ধান না পেলে বিষয়টি পুলিশকে জানান পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে পুত্রবধূ ভুট্টার ক্ষেতে ফকির চানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়ণি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম