আ.লীগ নেতার ছুরিকাঘাতে প্রাণ গেলো বিএনপি নেতার 

বগুড়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৬

বগুড়ার শিবগঞ্জে আন্তঃজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা শহিদুল ইসলাম (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কিচক বন্দরে আন্তঃজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে শহিদুল ইসলামের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শহিদুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পালিহার কেকারপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি বিএনপির কিচক বন্দর কমিটির সভাপতি ও আন্তঃজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন কিচক বন্দর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত শহিদুল ইসলামের চাচাতো ভাই বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সহ-সভাপতি আবদুল বাছেদ দাবি করেন, সংগঠনের পদ নিয়ে শহিদুলের সঙ্গে আন্তঃজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি ও কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াকুব আলীর বিরোধ চলছিল। তারা শহিদুলকে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিচক বন্দরে আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের পদ-পদবি নিয়ে সভা চলছিল। এ সময় মতানৈক্য দেখা দিলে শ্রমিক নেতা ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ তার (শহিদুল) পেটে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত শহিদুলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে রাত ১০টার দিকে তিনি মারা যান। 

এ ছুরিকাঘাতের পর কিচক বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। 

অভিযুক্ত আবু সাঈদ এলাকায় না থাকা ও ফোন বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, নিহত শ্রমিক নেতা শহিদুল বিএনপির রাজনীতি ও অভিযুক্ত আবু সাঈদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও হত্যাকাণ্ডটি তাদের শ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী