বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭

বগুড়ায় কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে আবদুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। আবদুস সামাদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়া গ্রামে। 

আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৭ জুলাই সন্ধ্যায় প্রতিবেশী এক কিশোরী তার মুদি দোকানে কেনাকাটা করতে আসে। এ সময় আবদুস সামাদ তাকে বাড়িতে পান পৌঁছে দিতে অনুরোধ করে। কিশোরী পান দিয়ে সামাদের বাড়ির দিকে রওনা দেয়। এ সময় সামাদ তাকে অনুসরণ করে। এক পর্যায়ে মুখ চেপে ধরে একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ২৩ জুলাই কাহালু থানায় সামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাহালু থানার এসআই সুধন বড়ুয়া ওই বছরের ২৭ সেপ্টেম্বর সামাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আব্দুস সামাদ গ্রেফতার হলেও পরবর্তী সময়ে জামিন ছাড়া পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আশিকুর রহমান সুজন জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষগ্রেণের পর আদালত এ রায় ঘোষণা করেছে। আসামিপক্ষে অ্যাডভোকেট লুৎফর রহমান প্রামানিক মামলা পরিচালন করেন।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম