কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৪:১৭আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪:১৭

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের স্ত্রী পলি খাতুনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে শহরের বুড়া দরগাহ মসজিদের পাশের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পলি খাতুন কাউন্সিলর পিয়াসের দ্বিতীয় স্ত্রী। তিনি নলডাঙ্গা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শামসুন্নাহার বেগমের মেয়ে।

শামসুন্নাহার বেগম বলেন, ‘পিয়াস পলিকে ক্ষমতার জোরে বিয়ে করলেও আমরা মেনে নিইনি। বিয়ের পর থেকেই পলিকে নির্যাতন করতো পিয়াস। এর মধ্যে রাজশাহীতে ভাড়া বাসায় থেকে আমার মেয়ে আইন পাস করে। ছয় মাস আগে নাটোর শহরে বাসা ভাড়া নিলেও তিন মাস আগে ওই বাড়িতে ওঠে পলি। পিয়াসের সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

অভিযোগ অস্বীকার করে পিয়াস বলেন, তার স্ত্রী ও দুই সন্তান থাকলেও পলিকে ভালোবেসে পাঁচ বছর আগে বিয়ে করেন। এরপর নিজ খরচে তাকে রাজশাহী ল’ কলেজ থেকে আইন পাস করান। এতদিনেও তাদেরকে পলির পরিবার মেনে নেয়নি। পলির মা ও মামা অন্য জায়গায় বিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় পলির মা ও মামা মানসিক নির্যাতন করতে থাকেন। তিন মাস আগে নাটোরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে পলিকে রাখে তার পরিবার। গতরাতেও পলি তাকে এ বিষয়ে জানিয়ে আত্মহত্যার হুমকি দেয়। এরপর সকালে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারেন পিয়াস।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম