বোতলে লেখা দাম ঘষে তুলে বেশি দামে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০১ মার্চ ২০২২, ১৯:৫৩আপডেট : ০১ মার্চ ২০২২, ১৯:৫৩

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে সঞ্জয় কুমার নামে এক মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে পৌরসভার কল্যাণপুর বাগানপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় সরকারি এ সংস্থাটি।

ওই দোকানি তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে ফেলে বাড়তি দামে বিক্রি করছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ‘দেশে তেলের বাজার ঊর্ধ্বমুখী। আর দামের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে কোনও কোনও অসাধু ব্যবসায়ী ফায়দা নিচ্ছে। এ পরিস্থিতিতে ভোক্তা অধিকারের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে কল্যাণপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘এ সময় সঞ্জয় কুমারের মুদি দোকানে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তেলের বোতলে থাকা নির্ধারিত দাম ঘষে তুলে বেশি দামে বিক্রি করতেন খুচরা ও পাইকারি এ ব্যবসায়ী।’

ভোক্তা অধিকারের এ কর্মকর্তা আরও বলেন, ‘কেউ যাতে তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে অতিরিক্ত দাম নিতে না পারে এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে- সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সজাগ রয়েছে। জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস