বিতরণ না করা বই মিললো মাদ্রাসার টয়লেটের ছাদে

নওগাঁ প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১২:০২আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:০২

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি মাদ্রাসার টয়লেটের ছাদে মিলেছে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১০৬ সেট নতুন বই। মঙ্গলবার (১ মার্চ) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে এসব বই উদ্ধার করা হয়।

বুধবার (২ মার্চ) সকালে এনএসআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহাদেবপুরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই দেওয়া হয়েছিল। তবে বাজারে বিক্রির উদ্দেশ্যে টয়লেটের ছাদে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরও জানানো হয়- বিষয়টি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামকে মাদ্রাসা পরিদর্শনের নির্দেশ দেন। পরে তারা মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষক ও আশপাশের লোকজনের সম্মুক্ষে টয়লেটের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুত রাখা বইগুলো উদ্ধার করেন। 

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই শিক্ষা অফিস থেকে গ্রহণ করলেও ওই মাদ্রাসার সুপার কোনও ছাত্র-ছাত্রীর নামে হাজিরা খাতায় দেখাতে পারেননি। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণের দাবি করলেও কাগজ-কলমে তার সত্যতা পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, এ বিষয়ে মাদ্রাসার সুপার ও সহ-সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার টয়লেটের ছাদে রাখার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের