টিকটক ভিডিও করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ০২:১৩আপডেট : ১২ মার্চ ২০২২, ০২:১৩

কুষ্টিয়ার কুমারখালিতে চার বন্ধু মিলে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছামি হোসেন (১৪)।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গড়াই নদীর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও কুমারখালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছামি নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে। সে কুমারখালী এমএন হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।

স্থানীয়দের বরাত দিয়ে কুমারখালি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আব্দুল হালিম বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে গড়াই নদীর রেলওয়ে ব্রিজের ওপর চার বন্ধু টিকটক ভিডিও তৈরি করতে যায়। এসময় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলে আসলে তিন জন নিরাপদে চলে আসে। তবে ছামি হোসেন ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

/এফএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি