সিরাজগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৫:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৫:৩৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকাসক্ত স্বামীর মারপিটে নারগিস খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপরেজলার সোনাখাড়া বিলেরপার থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে। নিহত নারগিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে স্ত্রী নারগিছকে বেদম মারপিট করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে।

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম