বঙ্গবন্ধুর ম্যুরালে পোস্টার লাগানোর অভিযোগে আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ২৩:১৪আপডেট : ১৯ মার্চ ২০২২, ২৩:১৪

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরালের ছবির ঠিক মুখের ওপরে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও অবমাননার অভিযোগে মো. রেজাউল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে এবং ওই মাহফিল আয়োজক কমিটির সদস্য।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ ‘বাংলাদেশ মুজাহিদ কমিটি’ তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমকে প্রধান বক্তা করা হয়েছে। মাহফিলের প্রচারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়। এই মাহফিলের একটি পোস্টার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালের ছবির মুখের ওপরে লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। এই অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়।

‘বাংলাদেশ মুজাহিদ’ তাড়াশ উপজেলা শাখার সদস্য ও মাহফিলের আয়োজক কমিটির সদস্য মাওলানা মো. আবুল কাশেম দাবি করেন, ‘আগামী ২৬ মার্চ তাড়াশের পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলাজুড়ে পোস্টার সাঁটানো হয়। এই পোস্টার বঙ্গবন্ধুর ম্যুরালে কে বা কারা লাগিয়েছে আমরা অবগত নই। মাহফিল পণ্ড করার জন্য শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।’

পোস্টার লাগানোর অভিযোগে আটকের বিষয়ে তিনি বলেন, ‘আটক রেজাউল কমির ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সদস্য ও চরমোনাই পীরের অনুসারী। এ জন্য তাকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। ম্যুরাল বিকৃতকারীর বিরুদ্ধে মামলা করা হবে।’

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার জানান, বৃহস্পতিবার বিকালে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা দেখেন বঙ্গবন্ধুর ম্যুরালের ছবিতে মাহফিলের পোস্টার লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি ওসিকে জানানো হয়।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির ওপরে মাহফিলের পোস্টার সাঁটানোর অভিযোগে আয়োজক কমিটির সদস্য রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক