২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক জোনায়েদ সাকির

পাবনা প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ০১:০১আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:০১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা রোধে আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতালের আহ্বান করেছেন জোনায়েদ সাকি। তিনি এ অর্ধদিবস হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এ হরতাল সফল করার ভেতর দিয়েই এ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করতে হবে এবং আরও লাগাতার কর্মসূচির মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।’

শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় গণসংহতি আন্দোলন, পাবনা জেলার উদ্যোগে গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা বিষয়ে এক মতবিনিময় সভার তিনি এ কথা বলেন।

পাবনা জেলার সংগঠক এবং সদর উপজেলার আহ্বায়ক মির্জা রানার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি। এছাড়া জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, জেলা সংগঠন কামরুল হাসান লিটন, সানোয়ার হোসেন, লিমন সরকারসহ অনেক নেতা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি সভায় বলেন, ‘আমাদের দরকার নতুন রাজনীতি। প্রথমত, বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাজ হবে রাজনৈতিক ঐকমত্যের নতুন নির্বাচন কমিশন গঠন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি এবং ইভিএম ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ ব্যালট পেপারে ভোটগ্রহণের ব্যবস্থা করা।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম