পর পর দুই রাতে আদালতের তালা ভেঙে ৬০০ নথি চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:২১আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:২১

সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ গুরুত্বপূর্ণ নথি ও পুরনো ডায়েরি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনি ও রবিবার (১৯ ও ২০ মার্চ) পর পর দুই রাতে ওই কক্ষের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি এস এম আব্দুল ওয়াহাব জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌঁসুলিদের কক্ষের কয়েকটি আলমারিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরনো ডায়েরি ছিল। প্রথম দিনে তালা ভাঙা দেখলেও নথি চুরির বিষয়টি বোঝা যায়নি। দ্বিতীয় দিন আবারও তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তখন দেখা যায়, আলমারির ভেতরে ও ওপরে থাকা নথিগুলো গায়েব হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমাদের পেশাগত ও মক্কেলদের ক্ষতিসাধনের উদ্দেশে এই চুরি হয়েছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।’

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারি কৌঁসুলিদের নথি চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম