যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ০১:৪১আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:৪১

দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে যশোরে রুম্মান হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুম্মান শহরের পুলিশ লাইনস মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারীর ছেলে ও আহত আরিফ কাঁঠালতলা এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে রুম্মান ও আরিফ কাজীপাড়ার কাঁঠালতলায় বসেছিলেন। এ সময় একই এলাকার ৭-৮ যুবক তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার বলেন, কারা, কেন এই হামলা চালিয়েছে, তা উদঘাটনের তৎপরতা চলছে। জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এএম/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি