ভ্যানচালকের বাড়িতে ব্যবসায়ীর লাশ, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১২:২০আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:২০

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হোসেন আলী (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকার ভ্যানচালক আব্দুস সালামে বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করা হয়েছে। নিহতের পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, হোসেন আলী চালের ব্যবসা করতেন। কখনও ভ্যানও চালাতেন তিনি। সকালে আব্দুস সালামের ঘরে হোসেন আলীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্যে সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক।

হোসেন আলীর ছেলে মিলন মিয়া (২৭) অভিযোগ করে বলেন, ‌‌‌‘কয়েকদিন আগে বাবার সঙ্গে সালামের ঝগড়া হয়। আমার বাবাকে চালের টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে সে খুন করেছে।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি