জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি নেতা

নাটোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৮:৩৪আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:৩৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৭ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন এই আদেশ দেন।

কারাগারে যাওয়া ওই নেতার নাম সামসুল আলম রনি। তিনি বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে নাজমুল হক জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল করেন। এরপর মহাসড়ক অবরোধ করে সভা করছিলেন। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার তৎকালীন এসআই সত্যব্রত সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে সভা শেষ করার অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। ওই ঘটনায় এসআই সত্যব্রত সরকার বাদী হয়ে সামসুল আলম রনিসহ বিএনপির স্থানীয় ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক নেতাকর্মীকে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

তিনি আরও জানান, ওই মামলায় আজ সামসুল আলম রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম