রূপপুরে কাজাখস্তানের নাগরিক খুন, বেলারুশের ৩ জন কারাগারে

পাবনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৭:৪২আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:৪২

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেটস (৫০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় আটক বেলারুশের তিন নাগরিককে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৮ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই রায়হান পারভেজ জানান, রূপপুর প্রকল্পের এএসই কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রবিবার রাতে বেলারুশের তিন নাগরিককে আসামি করে মামলা করেছেন। তারা হলেন- ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমির। তাদেরকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এর আগে রবিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখস্তান নাগরিকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে নিহতের বিষয়টি জানা গেছে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।

অপরদিকে, এই ঘটনায় নিহতের ভাই আমরে আহত হয়েছেন। তাকে ঢাকার ইউনিভার্সাল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে আসেন।

হত্যার কারণ সম্পর্কে এসআই রায়হান পারভেজ বলেন, ‘ঘটনার দিন নিহত ভ্লাদিমির শভেটস ও তার ভাই আমরে রূপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬নং ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেনদেন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিন বেলারুশ নাগরিক হত্যা ও কারণ সম্পর্কে পরিষ্কার করে তেমন কিছুই বলেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।’

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান