রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ০৮:৫০আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩:০৯

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত ভ্লাদিমির শভেটস (৫২) নামে কাজাখস্তানের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বিদেশি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনের কক্ষ থেকে লাশ ‍উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের শভেটসের মারামারির ঘটনা ঘটে। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরই উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির ওই আবাসিক ভবনে যায় পুলিশ। রাতে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

মারামারির ঘটনায় আরও এক কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। 

মাসুদ আলম আরও জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, কাজাখস্তানের ওই নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়টি বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তবে আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি