কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো কারারক্ষীর

বগুড়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১৮:৪৮আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:৪৮

বগুড়ার শেরপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

রাশেদুল ইসলাম শেরপুরের মহিপুর বিডিআরপাড়ার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার কর্মস্থল থেকে শেরপুর নিজ বাড়িতে আসেন রাশেদুল। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে সিরাজগঞ্জের দিকে রওনা হন। ঢাকা-রংপুর মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শেরপুর থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করেছেন।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম