সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৪:৪৭আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪:৪৭

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
বুধবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।।আদালতের স্টেনোগ্রাফার সেলিনা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
মামলা সূত্রে জানা গেছে, গোপাল চন্দ্র সূত্রধর একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় তার কাছে দেশীয় তৈরি আটটি পাইপগান পাওয়া যায়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম