জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ০৮:৫৫আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৮:৫৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার নওডোবা গ্রামের সুবারুল (৪০) এবং একই গ্রামের রুবেল হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আওলাই ডাহুরিয়া গ্রামে গত ২৭ মার্চ দুপুরে গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। এই সুযোগে সুবারুল ও তার কর্মচারী রুবেল বাড়িতে ঢুকে কৌশলে পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী ও পরিবারের লোকজন বাড়ি ফিরে ঘটনাটি জানার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মামলার পরই দুই আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম