পাঁচ মাস দফতরে আসেন না উপজেলা চেয়ারম্যান

বগুড়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ০৯:২৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৯:৪৭

নুরুল ইসলাম মন্ডল বগুড়ার নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল ইসলাম মন্ডল বিগত পাঁচ মাস ধরে দফতরে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতিতে মাসিক সমন্বয় সভা বন্ধ থাকায় পরিষদের সকল উন্নয়নমুখী কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম এর সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ জানান, চেয়ারম্যান উপজেলা জামায়াত আমীর নুরুল ইসলাম মন্ডল গত পাঁচ মাস পরিষদে আসেন না। ২০১৫ সালের আগস্টে সর্বশেষ মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে তা বন্ধ থাকায় উপজেলার পাঁচটি ইউনিয়নের টিআর, কাবিখা, কাবিটা, এডিপির কার্যক্রম, হাট-বাজার উন্নয়নসহ সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান না থাকায় চেকে স্বাক্ষরের অভাবে পরিষদের একাধিক কর্মচারী বেতন পাচ্ছেন না। এছাড়া দুই ভাইস চেয়ারম্যানও সম্মানীবঞ্চিত রয়েছেন।
প্যানেল চেয়ারম্যান আরও জানান, পরিষদের আপ্যায়ন মেটানোর খরচ, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রভৃতি পরিশোধ করা যাচ্ছেনা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আনোয়ার ইমামকে জানানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, উপজেলা চেয়ারম্যান জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে দুটি নাশকতার মামলায় ওয়ারেন্ট রয়েছে। আদালতে হাজিরা ও জামিন না নিয়ে তিনি আত্মগোপন করে আছেন।

দলীয় সূত্র জানায়, দলীয় কার্যক্রমে দীর্ঘকাল অনুপস্থিত থাকায় ইতোমধ্যে দলীয় পদ হারিয়েছেন নুরুল ইসলাম মন্ডল। তার স্থলে জামায়াতে ইসলামীর উপজেলা আমিরের দায়িত্ব পালন করছেন আনোয়ারুল হক।   

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের