মসজিদে ইফতার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১ 

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ২২:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২২:৩০

রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদে ইফতার করাকে কেন্দ্র করে ও কমিটির আধিপত্য বিস্তার নিয়ে  দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সাত জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষের অনুসারীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন এবং খোকন আলী নামের একজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় খোকন আলী নামের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষের কয়েকজনকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী