লাচ্ছা সেমাই তৈরির কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৯:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৪৯

বগুড়ার কাহালু উপজেলার শেখাহার গ্রামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করায় মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কাহালু উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। 

আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় সঙ্গে ছিলেন বিএসটিআই জেলা অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান ও পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রমুখ।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, কাহালু উপজেলার শেখাহার গ্রামে ঈদকে সামনে রেখে মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এসব সেমাই বিভিন্ন স্থানে বাজারজাতও অব্যাহত ছিল। বুধবার দুপুরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত কারখানার মালিক সাজ্জাদ হোসেন সাজুকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআইয়ের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান