বগুড়ার প্যানেল মেয়র পরিমলের সম্পদের খোঁজে দুদক

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৯:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৯:৪০

বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়। বেনামে পাঠানো লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই বিধি মোতাবেক তার কাছে সম্পদের হিসাব চাওয়া হবে।

দুদক সূত্র জানায়, সম্প্রতি বগুড়ার দুদক কার্যালয়ে বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (১নং প্যানেল মেয়র) পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে বেনামে একটি চিঠি আসে। সেই চিঠিতে পরিমলের নামে ২৫টি সিএনজিচালিত অটোরিকশা, পাঁচটি বিলাসবহুল বাড়িসহ জ্ঞাত আয়বহির্ভূত মোট ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। অভিযোগটি আমলে নিয়ে দুদক কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। দায়িত্ব দেওয়া হয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানকে। গত ১২ এপ্রিল পরিমলকে দুদক কার্যালয়ে ডেকে অভিযোগ প্রসঙ্গে আলাপ করা হয়েছে।

মনিরুজ্জামান জানান, বেনামে আসা অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। পরিমলকে অফিসে ডেকে কথা বলা হয়েছে। এক কর্মকর্তাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই পরিমল চন্দ্র দাস ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তার নিজের, পোষ্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হবে। তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে মামলা হবে। আর সত্যতা না পেলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।

পরিমল চন্দ্র দাস দাবি করেন, তার পৈতৃক সূত্রে পাওয়া ১৯ শতক জায়গা ছাড়া কোনও সম্পদ-সম্পত্তি নেই। রাজনৈতিক কোনও প্রতিপক্ষ তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই দুদকে বেনামে অভিযোগ করেছে। দুদক কার্যালয় থেকে তাকে ডেকে কর্মকর্তারা ব্যাংক হিসাব ও কোন শাখায় কত টাকা এবং তিনি ও
পোষ্যদের কী পরিমাণ সম্পদ আছে তা জানতে চেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের