রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি’র যাত্রা শুরু

৩১ জানুয়ারি ২০১৬, ০১:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ০১:১৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যাত্রা শুরু করলো সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব রুয়েট (সিইএসআর)।
শনিবার বিকেলে কেন্দ্রীয় ক্যাফেটিরিয়াতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সোসাইটি’র সূচনা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বেগ বলেন, শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, ভালো প্রকৌশলী হতে হলে রুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন প্রফেশনাল সোসাইটির সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং উদ্ভাবনী ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব রুয়েট (সিইএসআর) এর সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এনএইচএম কামরুজ্জামান সরকার ও পুরকৌশল বিভাগের প্রফেসর ড. নিয়ামুল বারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুল আলীম। স্বাগত বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব রুয়েট (সিইএসআর) এর মডারেটর বুলবুল আহমেদ ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আকতার হোসেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম