রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত পবা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট একেএম ফজলুল বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর বিহারীপাড়া নামক স্থানে ঢাকা থেকে রাজশাহীগামী বাসের চাপায় এক অজ্ঞাত নারী (৫৫) নিহত হয়েছেন। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ফাঁড়িতে রয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হবে।
/এমপি/








