শিল্পীর ক্যানভাসে গ্রামীণ জনপদ ও সমকালীন জীবন

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১২:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১২:৪৩

রাজশাহী, চিত্রকর্ম প্রদশর্নী

দু’পাশে সুউচ্চ অট্টালিকার সারি। মাঝের পিচঢালা পথ দিয়ে হেঁটে যাচ্ছে পরিপাটি দুটি ছেলে-মেয়ে। পরনের পোশাক ও কাঁধের ব্যাগ বলে দিচ্ছে তারা স্কুলে যাচ্ছে। রাস্তার অন্য পাশে একই বয়সের আরও দুটি ছেলের উপস্থিতি তুলে এনেছে সমাজের বিপরীত চিত্র। আলুথালু পোশাকের ছেলে দুটির কাঁধ থেকে হাঁটু অবধি নেমে এসেছে বড় আকারের পলি ব্যাগ। খালি পা আর বেশভূষা দেখেই বোঝা যায় তারা পথশিশু। তরুণ শিল্পী রায়হান উদ্দিন তার ক্যানভাসে তুলে এনেছেন শিশুশ্রমের এই চিত্র।

এমন শিল্প সৃষ্টির দেখা মেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে (টিএসসিসি)। রাজশাহীর নবীন ১০ শিল্পীর ৫৪টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে চোরকুঠুরি আর্ট গ্রুপ।

সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয় শুক্রবার। শিল্পীর আবেগ ও অভিজ্ঞতার মিশেলে তৈরি এক একটি শিল্প সৃষ্টির রস আস্বাদনের নিমিত্তে টিএসসিসি ভবনে প্রতিদিন ভিড় করছে হাজার হাজার শিক্ষার্থী।

প্রদর্শনী উপলক্ষে টিএসসিসিকে সাজানো হয়েছে গ্রামীণ জনপদের আবহে। ভবনের প্রধান ফটকে বাঁশের চাটাই এবং খড়ের ছাউনি দিয়ে বানানো হয়েছে দুটি ছোট কুড়ে ঘর। ভবনের ভেতরেও বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। দেয়ালে মাটির ঘরের বড় পোস্টার সাটানো। জানালায় দেওয়া প্রদীপ এবং সাজানো রয়েছে শিল্পকর্ম কংক্রিটের দালানেও ফুটিয়ে তুলেছে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্য।

প্রদর্শনীতে স্থান পাওয়া ৫৪টি শিল্পকর্মর মধ্যে চিত্রকর্ম রয়েছে ৪১টি, ভাস্কর্য ৯টি ও আলোকচিত্র ৬টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ ও আর্ট কলেজের ১০ জন শিল্পীর শিল্পসৃষ্টি এখানে স্থান পেয়েছে।

শিল্পীরা হলেন, নারগিস পারভীন সোমা, শরিফুল ইসলাম, রাশেদ মিলন, মাসুমা আকতার শিমুল, সামাউন হাসান, শান্তনু মণ্ডল, আশরাফুল হক রিপন, রাইহান উদ্দিন ফকির, জান্নাতুল ফেরদৌসী হিরা ও কেজে জুয়েল।

রঙ ও তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উটেছে নারীর সংগ্রামী জীবন, অন্যায়ের প্রতিবাদ, নৈসর্গিক সবুজ প্রকৃতি, নদী, প্রাচীন নিদর্শন, উপজাতিদের জীবন ও সংস্কৃতিসহ দৈনন্দিন জীবনের নানা প্রতিচ্ছবি। রঙ-রসের আড়ালে শিল্পী জীবন্ত করে তুলেছেন মনের একান্ত গোপন ইচ্ছা, বাসনা, কষ্ট ও সুখসহ হাজারো অনুভূতি। রয়েছে নারীর কাম জীবনের গভীর বাসনা ও সন্তান নেওয়ার গভীর ইচ্ছা।

রাবির মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জান্নাতুল ফেরদৌসী হিরা বলেন, শিল্পকর্ম প্রতিবাদের হাতিয়ার হিসেবে কাজ করে। ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরেছি সমাজে চলমান নানা অনিয়ম-অন্যায় ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদ।

চোরকুঠুরী আর্ট গ্রুপের আহ্বায়ক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক নারগিস পারভীন সোমা বলেন, ‘রাজশাহীতে এই প্রথমবারের মতো এমন শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে। শিল্পকর্মের মাধ্যমে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার যে চেষ্টা করেছি তা দর্শনার্থীদের ভালো লাগলেই শিল্পীর জীবন সার্থক হয়।’

গত সোমবার সন্ধ্যা সোয়া ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক গোলাম ফারুক। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলছে। এটি সবার জন্য উন্মুক্ত।

 

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম