ইফতারি খেয়ে ৯ বিচারক অসুস্থ, হোটেল মালিকসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ০২:১২আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০২:১২

হোটেল থেকে আনা ইফতারি খাওয়ার পর পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নয় বিচারকসহ ৩০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন—শহরের রূপকথা রোডের কাশমেরি হোটেলের স্বত্বাধিকারী হাসানুর রহমান রনি, ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই আদালতের নয় বিচারকের সবাই ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের জন্য পাবনা শহরের কাশমেরি হোটেল থেকে ইফতারি আনা হয়। ইফতারি খেয়ে একে একে ৩০ অসুস্থ হন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ছয় জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়। অন্যরা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করেছেন পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। গ্রেফতারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার হোটেলের মালিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, 'ইফতারি খেয়ে আমি, আমার স্ত্রী ও নয় বিচারকসহ ৩০ জন অসুস্থ হয়েছেন। আমি ও আমার স্ত্রী পাবনার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেছি। এরই মধ্যে হোটেল মালিক, ম্যানেজারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।'

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক