মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর প্রাণ গেলো বাসচাপায়

নাটোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৬:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:৫০

নাটোরের সিংড়া উপজেলার নিংগুইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত  হয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গুইন এলাকায় নাটোরগামী একটি বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাপ্পি ইসলাম কনক (১৮) ও তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে আল আমিন শহিদ (২০)। তারা দুই জন বন্ধু ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা উপজেলার চকপুর বিলভরত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে রবিবার বেলা সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গুইন এলাকায় নাটোরগামী একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বাপ্পি ঘটনাস্থলেই নিহত ও আরোহী আল আমিন শহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শহিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রামেকে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের