ঈদের ছুটিতে বাড়িতে গিয়েই সালিশ, লাঠির আঘাতে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০২ মে ২০২২, ১৭:০৯আপডেট : ০২ মে ২০২২, ১৭:০৯

বগুড়ার ধুনটে সালিশি বৈঠকে স্বামীকে মারধর থেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে আহত গার্মেন্টসকর্মী ঝলকি বেগম (৪০) মারা গেছেন। রবিবার (১ মে) দুপুরে এ ঘটনার পর রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

পুলিশ ও স্বজনরা জানান, ঝলকি বেগম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পাগলা বেড়গ্রামের ভ্যানচালক মোহন আকন্দের স্ত্রী। তাদের পরিবারের অধিকাংশ সদস্য ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। বাড়িতে শুধু মোহন ও প্রতিবন্ধী ভাতিজা মিলন বসবাস করেন। এ সুযোগে প্রতিবেশী মজনু, রুবেল ও বাবলু তাদের বাড়ির সীমানার ওপর দিয়ে ড্রেন নির্মাণ করেন। এ ছাড়া পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেন। ঈদের ছুটিতে ঝলকি বেগম ও অন্যরা রবিবার সকালে বাড়িতে আসেন। ড্রেন নির্মাণের বিরোধ নিষ্পত্তি করতে স্থানীয় মাতবর বিএনপিকর্মী রতন দুপুরে মোহন আকন্দের বাড়িতে সালিশ বৈঠক ডাকেন।

নিহতের ভাতিজা বায়েজিদ জানান, সালিশে বাকবিতণ্ডা হলে প্রতিপক্ষের লোকজন মোহনকে মারধর করতে থাকে। তখন স্বামীকে বাঁচাতে ঝলকি বেগম জড়িয়ে ধরলে তাকে লাঠিপেটা করা হয়। এতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে মারা যান। একই হাসপাতালে তার স্বামী মোহন আকন্দ, ছেলে মিলন আকন্দ ও দেবর মিজানুর আকন্দ চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মিজানুরের অবস্থা আশঙ্কাজনক।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, গত ইউপি নির্বাচনে সদস্যপদে মোহন পরিবার বিএনপিকর্মী মাতবর রতনের বিপক্ষে ও আয়নালের পক্ষে কাজ করেন। এ ছাড়াও বাড়ির সীমানায় ড্রেন নির্মাণ ও পুকুরের মাছ নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে স্বামীকে বাঁচাতে গিয়ে গৃহবধূ ঝলকি বেগমসহ ২-৩ জন আহত হয়েছিলেন। ঝলকি বেগম মারা যাওয়ায় দুই জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি