ট্রাক ড্রাইভারকে পুলিশের মারধর: মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৬

পুলিশ নাটোরে ‘ট্রাফিক সিগন্যাল না মানায়’ এক ট্রাক চালককে হাইওয়ে পুলিশের মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ও পরিবহণ শ্রমিক কর্মচারীরা। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আহত ট্রাক ড্রাইভার হাফিজুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘাতের খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
ট্রাক চালকের বিরুদ্ধে পুলিশ ট্রাফিক সিগন্যাল না মানার অভিযোগ তুললেও বিক্ষুদ্ধ জনতা ও শ্রমিকদের দাবি হাইওয়ে পুলিশকে চাঁদা না দেওয়ায় চালকের ওপর নির্যাতন শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কোনও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম