জমি নিয়ে বিরোধ

প্রতিপক্ষের হামলায় আ.লীগের ৫ নেতাকর্মী আহত

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৩৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪০

বগুড়া মানচিত্র

বগুড়ার ধুনটের জোড়শিমুল গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রবিবার এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায মামলা হয়নি।

আহতরা হলেন, ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী আবদুল খালেক, আনোয়ারুল ইসলাম ও লুৎফর রহমান।

চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাজলের সঙ্গে ছোট চাপড় গ্রামের আবদুল মাজেদ ও আবদুল মজিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কাজল রবিবার সকালে বাড়ির কাছে নিজের ফসলি জমি দেখতে যান। এসময় আবদুল মাজেদ ও তাদের লোকজন হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেছে। তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগের আরও চার নেতাকর্মী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, জমি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে একপক্ষের হামলায় অপরপক্ষের কয়েকজন আহত হয়েছেন। এদের ২-১জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক