পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা

পাবনা প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৫:৫৯আপডেট : ০৮ মে ২০২২, ১৫:৫৯

অনিয়ম-অব্যবস্থাপনা ও স্টাফদের সঙ্গে অসদাচারণসহ নানা অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৮ মে) সকাল ১০টার দিকে তারা এই ঘোষণা দেন।

এদিকে সকাল ৮টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন হাসপাতালটির চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। তারা সহকারী পরিচালকের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এতে হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের কিছুক্ষণ পরে ৯টার দিকে নিজ অফিসে প্রবেশের চেষ্টা করেন সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর। এ সময় বিক্ষোভকারীরা তাকে চেম্বারে ঢুকতে বাধা দেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। চেম্বারে ঢুকতে ব্যর্থ হয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি। পরে বিক্ষোভকারীরা তাকে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই সহকারী পরিচালক হাসপাতালে যোগদানের পর থেকে অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে হাসপাতালের প্রশাসনিক কাজ চালাচ্ছেন। সম্প্রতি পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী পাবনা জেনারেল হাসপাতালের নাক-কাল-গলা বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান নয়নকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হলে তিনি কোনও ব্যবস্থা নেননি।

এ বিষয়ে সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ‘কিছু কর্মকর্তা-কর্মচারী হাসপাতালের নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আমাকে কার্যালয়ে ঢুকতে দেয়নি। ঢুকতে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’

পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিভাগীয় পরিচালককে জানানো হয়েছে। তিনিই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী