সরকারি গুদাম ভাড়া নিয়ে ২০ হাজার লিটার তেল মজুত

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০২২, ২১:৩৮আপডেট : ০৯ মে ২০২২, ২২:১৪

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। এ সময় শহিদুল ইসলাম স্বপন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তাহেরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও এক হাজার ২০ লিটার সরিষার তেল। স্বপন বাগমারা উপজেলার আলহাজ ইসমাইল হোসেনের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাহেরপুর বাজারে একটি সরকারি গুদাম রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটা ভাড়া নিয়ে ব্যবহার করেন। ওই গুদামে টিসিবির পণ্য থাকতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।

তিনি আরও জানান, ১০০ ড্রাম তেলের মধ্যে ৯৫ ড্রামে সয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সেই হিসাবে সয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার। আর পাঁচ ড্রামে রয়েছে এক হাজার ২০ লিটার সরিষার তেল। অভিযানকালে মালিক স্বপনকে আটক করা হয়। একই সঙ্গে তার গুদাম সিল করে দেওয়া হয়েছে। স্বপনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সনাতন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস ও বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম