সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি, মেডিক্যাল বোর্ড গঠন

রাজশাহী প্রতিনিধি
১১ মে ২০২২, ১৪:৪৯আপডেট : ১১ মে ২০২২, ১৫:০২

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. কামরুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডায়রিয়া আক্রান্ত হওয়ায় বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ড. কামরুল ইসলাম ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের নেতৃত্বে আছেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান।

তিনি জানান, ‘ড. কামরুল ইসলাম ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির পরপরই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন শারীরিক অবস্থা স্বাভাবিক। তবে অবস্থার অবনতি হতে পারে এমন শঙ্কা রয়েছে। তাই মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় রেফার্ড করা হচ্ছে। ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।’

রামেক হাসপাতালের ভিভিআইপি ক্যাবিনে চিকিৎসাধীন ড. কামরুল ইসলামকে দুপুরে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম