নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২২, ২০:১৯আপডেট : ১৬ মে ২০২২, ২০:১৯

সিরাজগঞ্জ শহরে নকল আইসক্রিম তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া চিংড়ি মাছে জেল দেওয়ায় মাছ ব্যবসায়ীকে তিন হাজার ও কাঙ্ক্ষিত সেবা না দেওয়ায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার (১৬ মে) দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল নামে একটি কারখানায় নকল আইসক্রিম তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

মাহমুদ হাসান রনি আরও জানান, একই বাজারে চিংড়ি মাছে জেল দেওয়ায় তুষার নামে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও সেবা না দেওয়ায় দীপক স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী