ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে কিশোরের কবজি বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৬:২৯আপডেট : ১৮ মে ২০২২, ১৬:২৯

ইউটিউব দেখে আতশবাজি জাতীয় বিস্ফোরক বানাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে কিশোরের হাতের কবজি। মঙ্গলবার (১৭ মে) রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামের ওই কিশোরের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এলে পরে পুলিশ ও সাংবাদিকদের ভয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পরিবার। আহত কিশোরের নাম সাগর মিয়া (১৫)। সে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামের আনছার আলীর ছেলে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া মুনিয়া বলেন, ‘আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’ 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ‘বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজখবর নিচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী