ওভারব্রিজে না উঠে রেললাইন পার, ট্রেনে কেটে দাদা-নাতির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২২, ১৭:০৮আপডেট : ২০ মে ২০২২, ১৭:০৮

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর ১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাজিপুর গ্রামের মৃত আয়নাল মুন্সির ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি জুনায়েদ হোসেন (৭)।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই মো. আমিরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন এলাকা অতিক্রম করার সময় দাদা-নাতি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। সেখানে ফুট ওভারব্রিজ থাকার পরও তারা সেটি ব্যবহার না করে রেললাইন দিয়ে পার হওয়ার সময় ট্রেনটি চলে আসে। এ সময় নাতি ভয়ে দৌড় দিলে দাদাও তার পেছনে দৌড় দেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জামতৈল রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক