বগুড়ার আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০০

বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হয়।

বহিস্কৃতরা হলেন, সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালী।

সোমবার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাহিদ আহসান পিয়াল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক এবং দলীয় শঙ্খলা ভঙ্গের কারণে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালীকে স্ব-স্ব সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম