রাজশাহীতে নাশকতার মামলায় সাংবাদিক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৬ মে ২০২২, ২১:৫৯আপডেট : ২৬ মে ২০২২, ২১:৫৯

২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় রাজশাহীর এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই সাংবাদিকের নাম ফয়সাল আহমেদ (৩২)। তিনি জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

গত দুই বছর ধরে তিনি সাংবাদিকতায় জড়িত আছেন। ফয়সাল নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে নগরীর দোসর মণ্ডলের মোড় থেকে তাকে গ্রেফতার করে। বুধবার (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

ফয়সাল আহমেদের বাবার নাম মুনসুর রহমান। তারা নগরীর টিকাপাড়া গোরস্থান মসজিদ এলাকার বাসিন্দা। 

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম দাবি করেন, ‌‘ফয়সাল জামায়াত-শিবিরের ক্যাডার ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। পরে মামলার অভিযোগপত্রও দাখিল হয়। এ মামলায় পলাতক ছিলেন তিনি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম