মুরগির বাচ্চা খেয়ে ফেলায় প্রতিবেশীর কুকুরকে গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
৩০ মে ২০২২, ২১:৫১আপডেট : ৩০ মে ২০২২, ২১:৫১

বগুড়ার শিবগঞ্জে মুরগির বাচ্চা খাওয়ার অপরাধে ইছাহাক আলী ইছের নামে এক ব্যক্তি প্রতিবেশীর কুকুরকে গলাকেটে হত্যার পর ছয় টুকরো করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৫ মে উপজেলার বিহার ইউনিয়নের পনেরটিকা গ্রামে তিনতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নৃশংস এ ঘটনায় স্থানীয়ভাবে কোনও প্রতিকার না  কুকুরের মালিক মুক্তি আকতার রবিবার (২৯ মে) রাতে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (৩০ মে) বিকালে থানার পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ এ তথ্য জানান। 

তিনি বলেন, অবুঝ প্রাণিকে গলাকেটে হত্যা ও টুকরো করা অমানবিক কাজ। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পনেরটিকা গ্রামের রেজাউল করিমের স্ত্রী মুক্তি আকতারের সঙ্গে প্রতিবেশী ইছাহাক আলী ইছেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মুক্তি আকতারের বাড়িতে একজোড়া কুকুর রয়েছে। সম্প্রতি এরদর একটি তিনটি বাচ্চা প্রসব করে। একটি কুকুর সম্প্রতি ইছেরের মুরগির তিনটি বাচ্চা খেয়ে ফেলে। এতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। গত ২৫ মে বেলা ২টার দিকে ‘শেরখান’ নামে ওই কুকুরটিকে নির্মমভাবে মারপিট করার পর গলাকেটে হত্যা করেন ইছের। এরপর ছয় টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। এ ঘটনায় গ্রামবাসীর কাছে নালিশ করেও প্রতিকার মেলেনি। 

কুকুর হত্যার কারণ জানতে চাইলে ইছের বলেন, মুরগির তিনটি বাচ্চা খেয়ে ফেলেছে। সবসময় ঘেউঘেউ করায় ঘুমাতে সমস্যা হয়। মাঝেমধ্যে কুকুরগুলো আক্রমণও করে। এসব কারণে তিনি এ কাজ করেছেন।

/টিটি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী