রেল লাইনে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় নবজাতকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০১ জুন ২০২২, ২৩:০১আপডেট : ০১ জুন ২০২২, ২৩:০১

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর বাবা মিন্টু মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১ জুন) দুপুরে শহরের সাবগ্রাম আকাশতারা এলাকায় অরক্ষিত ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে। মিন্টু বুধবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-১৫-৮৩৯৩) স্ত্রী, দুই নবজাতক সন্তানকে নিয়ে বগুড়া শহরের
সাবগ্রাম আকাশতারা এলাকায় শ্বশুরবাড়িতে আসছিলেন। বেলা ১১টার দিকে মাইক্রোবাসটি সাবগ্রাম আকাশতারা এলাকায় অরক্ষিত ক্রসিংয়ে পৌঁছে। সেখানে কোনও ব্যারিকেড বা প্রহরী নেই। পথচারীদের নিজ দায়িত্বে পারাপারে রেল বিভাগের নোটিস টানানো রয়েছে। চালক অসাবধানতাবশত মাইক্রোবাসটি রেল লাইনের কাছে রাখেন।

লালমনিরহাট ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস উল্টে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এতে মিন্টু মিয়া ও তার ১৫ দিন বয়সী শিশু মারদিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম