বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পলিটেকনিকের ছাত্র বনিকে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৪ জুন ২০২২, ২০:০৭আপডেট : ০৪ জুন ২০২২, ২০:০৭

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল জামিউল বনি (২২) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) সন্ধ্যার পর শহরের কলোনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ মে) কলোনি এলাকার আরিফ বিহারী ও সোহানের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেছেন বনির বাবা আনিসুর রহমান বাবু।

বনি বগুড়া শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিসুর রহমান বাবুর ছেলে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বান্ধবীকে নিয়ে শহরের কলোনী এলাকায় একটি রেস্তোরায় খেতে যান। তখন ওই এলাকার আরিফ বিহারী ও সোহান তার বান্ধবীকে উত্ত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করলে তাদের সঙ্গে বনির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বনির মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বনি গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তির পর মারা যান তিনি। এ ঘটনায় আরিফ বিহারী ও সোহানের নাম উল্লেখসহ চার-পাঁচ জন অজ্ঞাতের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান