সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৫:৪৯আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:৪৯

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বেড়ে বুধবার (৮ জুন) সকালে বিপৎসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করা হয়। এ কারণে ৫ জুনের মধ্যে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল সংগ্রহ শেষ করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে বেড়িবাঁধ এবং তীররক্ষা বাঁধ ধসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

নির্দেশনা অনুযায়ী অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘড়ে তুলেছেন কৃষকরা। শহর রক্ষা বাঁধের দুর্বল অংশে দ্রুত সংস্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম