কী দোষে আমার ছেলেকে হত্যা করা হলো: সাংবাদিক বারীর মা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২২, ০২:৫৩আপডেট : ০৯ জুন ২০২২, ১২:১৪

ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারীর (২৭) লাশ উদ্ধারের খবর পাওয়ার পর থেকে আহাজারি করছেন বাবা-মা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। কিছুতেই কান্না থামছে না বারীর মায়ের।

মা আলেয়া বেগমের আহাজারি দেখে কেঁদেছেন স্বজন ও প্রতিবেশীরাও। বিলাপ করে আলেয়া বেগম বলছেন, ‘আমার ছেলেটার কী দোষ ছিল? কী দোষে আমার ছেলেটাকে হত্যা করা হলো, এখন আমি বারীকে কোথায় পাবো? আমার সোনার ছেলে, তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার বাবা আমাকে আর মা বলে ডাকবে না।' বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন মা।

আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে মহাখালীতে মেসে থাকতেন।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকা থেকে বারীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই ও তিন বোনের মধ্যে বারী ছিলেন দ্বিতীয়। তার মৃত্যুর খবর শোনার পর থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন মা। পুরো পরিবার শোকাহত।

নিহতের বড় ভাই আব্দুল আলিম বলেন, ছোটবেলা থেকে মেধাবী ও শান্ত স্বভাবের ছিল বারী। ইচ্ছা ছিল কোরবানির ঈদের পরই ভাইকে বিয়ে করাবো। কিন্তু তা স্বপ্নই থেকে গেলো। আমরা বাকরুদ্ধ।

বারীর বাবা আব্দুল্লাহ শেখ বলেন, 'কী কারণে আমার ছেলেটাকে হত্যা করা হয়েছে, তা জানা নেই। বারীর অফিসের লোকজনের কাছ থেকে জেনেছি হত্যা মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।'

ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান বলেন, 'বারীর লাশের ময়নাতদন্তের শেষ হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা শেষে তার লাশ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয়েছে।'

পরিবারের বরাত দিয়ে রিফাত রহমান বলেন, 'এখানে জানাজা শেষে গ্রামের চন্ডিদাসগাতী কবরস্থানে তাকে দাফন করা হবে।'

/এএম/ইউএস/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী