দেশি চাল ভারতীয় বলে বিক্রি, ৮০ হাজার জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২০:০৫আপডেট : ০৯ জুন ২০২২, ২০:০৫

রাজশাহীতে ভারতীয় মোড়কে দেশি চাল বিক্রি, ওজনে পণ্য কম দেওয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) জেলার গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ীহাট এলাকায় কামাল অটোরাইস মিলের মালিক কামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভারতীয় মোড়কে দেশি চাল বিক্রি ও মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযান চালানো হয়। 

অপরদিকে, ওজনে কারচুপি করায় নগরীর খড়খড়ে এলাকায় শাহমখদুম মর্ডান রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

৫০ কেজির চার হাজার ১০০টি বস্তায় প্রতিটিতে ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম করে চাল কম থাকায় মিলের ম্যানেজার মিজানুর রহমানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে চাল নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তৎপর রয়েছে। ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে পৃথক অভিযানে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

/টিটি/

/টিটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম