রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১০:২৯আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৪২

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ইভানভ অ্যান্টন (৩৩) নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে নির্মাণ প্রকল্পে কর্মরতদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। অ্যান্টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামে একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন। 
 
পুলিশ জানায়, রাতে গ্রিনসিটি আবাসিকের দুই নম্বর ভবনের ১২ তলার লিফটের সামনে কয়েকবার বমি করেন অ্যান্টন। কিছু সময় পর এক রুমমেট তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে প্রকল্পের চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে ছিলেন অ্যান্টন। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় লাশ নিজ দেশে পাঠানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান