অন্য ব্র্যান্ডের নামে চাল বাজারজাত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

পাবনা প্রতিনিধি 
১৪ জুন ২০২২, ২২:৪৪আপডেট : ১৪ জুন ২০২২, ২২:৪৪

পাবনার ঈশ্বরদীতে অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে চাল বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুন) উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অরণকোলা হারুখালী মাঠ ও ঢুলটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরিফুল ইসলাম ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন।  
 
অভিযান শেষে সাংবাদিকদের জানানো হয়, নিজেদের চাল প্রস্তুতের পাশাপাশি ও অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাতের অপরাধে মল্লিক অ্যাগ্রো ফুড অটোরাইস মিলকে ৫০ হাজার ও আল্লাহর দান অ্যাগ্রো ফুডকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
 
জহিুরুল ইসলাম বলেন, নিজেদের উৎপাদিত চাল নিজ নামে প্যাকেটজাত না করে বাংলার স্পেশাল চাল, বিসমিল্লাহ অটো বাছাই বাসমতি, ভাই ভাই মিনিকেট, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট, গোলাপ ফুল মার্কা মিনিকেটসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাত করছে চালকল মালিকরা।  
 
তিনি আরও বলেন, আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম