নিষ্ক্রিয় করা হলো শহীদ মিনারে রাখা ‘বোমাসদৃশ বস্তু’  

নাটোর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৪:২৮আপডেট : ১৯ জুন ২০২২, ১৪:২৮

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে রাখা বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।

রবিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে এটাকে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: নাটোরে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, জেলা পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছান পাঁচ সদস্যর বোম্ব ডিসপোজাল ইউনিট। সেটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের পাশের ইটভাটায় নিয়ে যান। এরপর ওই বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে বস্তুটিকে আইইডি বলে চিহ্নিত করেছে ওই ইউনিট।

খোলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, রবিবার (১৯ জুন) সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটি ঘিরে ফেলে। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পরীক্ষা-নিরীক্ষার পর ওই বস্তু সম্পর্কে নিশ্চিত জানাতে পারবে বোম্ব ডিসপোজাল ইউনিট।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি