নাটোরে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নাটোর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১২:২২আপডেট : ১৯ জুন ২০২২, ১২:২২

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে ওই জায়গা ঘিরে রেখেছে পুলিশ।

খোলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, রবিবার (১৯ জুন) সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটি ঘিরে ফেলে। এরপর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ওই বস্তুটি দেখতে পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার শত শত নারী-পুরুষ সেটা দেখতে ভিড় করছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম আসছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের